স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর যুবলীগ সূত্র মতে, ২০০৪ সালের ১৮ এপ্রিল মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। ওই সম্মেলনে রমজান আলী সভাপতি আর মোশাররফ হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সেই ক্রমানুধারায় ব্যত্যয় ঘটিয়ে দীর্ঘ একযুগ পর ২০১৬ সালে তৎকালিন সময়ের বহুল আলোচিত মহনগর যুবলীগের সম্মেলনে আবারো পূর্বের ন্যায় যোগ্যতা আর সার্বিক পরিবেশ বিবেচনায় রেখে সর্বোচ্চ ও শীর্ষ দুটো পদে আসিন করা হয় পূর্ববর্তী ঐ দুজনকেই।
এরপর ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির গঠন নিয়ে শুরু কাদা ছোড়াছুড়ি। একপক্ষ আপত্তি তোলেন সভাপতির ছেলেকে নিয়ে, আর অন্যপক্ষ সায় দেন সেই সিদ্ধান্তকে। অবশেষে কেন্দ্রের সিদ্ধান্তানুযায়ী নতুন পদে অধিষ্ঠিত একজন উদীয়মান নেতার বহিঃস্কারের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে সেই অসন্তোষের।
তৎকালিন সময়ের সেই অসন্তোষ আর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে মেয়াদোত্তীর্ণ নগর যুবলীগ কমিটি দিয়ে সংগঠণের কার্যক্রম পরিচালিত হবার জন্য নতুন কমিটি গঠন লক্ষ্যে বিগত কয়েকমাস ধরে মহানগর যুবলীগের নেতাকর্মীরা নিজেদের অধিকার আর প্রত্যাশার ঝড় তুলছেন সর্বত্রই।
একপক্ষ চাইছেন সংগঠনের নিয়মানুযায়ী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠণ করার লক্ষ্যে নতুন আর যোগ্য নেতাকর্মীদেরকে দেওয়া হোক পদের শীর্ষ দুটি পদ। আর অন্যদিকে, কেউকেউ চাচ্ছেন পূর্বের বা বর্তমানের দায়িত্বরতদের কাঁধেই থাক চলমান দায়িত্বের বোঝা। সেই চাওয়া পাওয়া আর আশা প্রত্যাশাকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে নগর যুবলীগের শীর্ষ পদ প্রত্যাশিরা ঢাকাতে গিয়েছিলেন নিজেদের প্রত্যাশাগুলো বাস্তবে রূপ দিতে বলে জানান যুবলীগের বিভিন্ন সূত্র।
আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর নতুন কমিটির সম্মেলন নিয়ে সকলেই ব্যতিব্যস্ত সময় পার করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিমধ্যেই নিজেদের ভাললাগা আর ভালবাসার নেতাদেরকে সর্বোচ্চ পদে আসিন করার প্রেক্ষিতে ঝড় তুলছেন নেতাকর্মীরা।
কিন্তু, কিছুটা কষ্টের হলেও ৩৭টি সাংগঠণিক ওয়ার্ডের মধ্যে দুটো ওয়ার্ডের কমিটি নিয়ে দীর্ঘ সময় নানা সমস্যা অতিক্রম করার পর ১৯ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন হলেও পাঁচ নম্বর সাংগঠণিক ওয়ার্ড কমিটির গঠন এখানো সম্ভব হয়ে উঠতে পারেননি বলে জানান সূত্র।
এছাড়াও থানা কমিটির গঠণের বিষয়টি এখনো রয়েছে অলীক পর্যায়েই। এদিকে, ২০১৬ সালের পর পাঁচ বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি মহনাগর যুবলীগের সম্মেলন। যার কারণে অনেকের মধ্যেই হতাশা আর গ্লানি কাজ করছে বলে অভিযোগ অনেকের।