৩০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে ৩০ মণ ভেজাল মধুসহ আটক হলেন কারখানা মালিক

প্রকাশিত: ২৯ মে ২০২১, ১২:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
চারঘাটে ৩০ মণ ভেজাল মধুসহ আটক হলেন কারখানা মালিক
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে মধুতে ভেজাল মিশিয়ে বাজারজাত করার অপরাধে আব্দুল আলীম নামে এক মধু কারখানা মালিককে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালাদিয়াড় গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় মধু কারখানা থেকে ৩০ মন মধু জব্দ করে পুলিশ।

আটককৃত আব্দুল আলীম ওই গ্রামের রুপচান্দ আলীর ছেলে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, উপজেলার বালাদিয়াড় গ্রামের রুপচান্দ আলীর ছেলে আব্দুল আলীম দীর্ঘদিন ধরে তার নিজ বাড়ীতে মধুর কারখানা বানিয়ে তাতে বিভিন্ন ধরনের ক্যামিলের মিশ্রন ঘটিয়ে সেই মধু বাজারজাত করে আসছিলেন।

এলাকাবাসীর এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ৩০ মন ভেজাল মধুসহ আলীমকে আটক করা হয়। এ বিষয়ে থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন