৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে ফায়ার সার্ভিস দপ্তরে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ মে ২০২১, ৯:২১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে ফায়ার সার্ভিস দপ্তরে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে সরকারি সেবা ধর্মী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। যেকোন দূর্যোগে সবার আগে সবার পাশে থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা। অন্যান্য বাহিনীর মতো এ বাহিনী কোন ধনী গরীবের ভেদাভেদ বুঝেনা। বিপদগ্রস্ত মানুষসহ বিভিন্ন প্রাণীকূলকে উদ্ধার করতে ঝাপিয়ে পড়ে।

নব নিযুক্ত ফায়ার ফাইটারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন ও অর্থ) ও যুগ্ম সচিব মো: হাবিবুর রহমান।

গতকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে অনুষ্ঠিত এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী স্টেশনের উপ-পরিচালক আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরিফুল হক।

আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়া স্টেশনের সহকারী পরিচালক আব্দুল হামিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোর স্টেশনের উপ-সহকারী পরিচালক আসাদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁ স্টেশনের উপসহকারী পরিচালক একেএম মোর্শেদ খান,

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী স্টেশনের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, ফোরম্যান আব্দুল আওয়াল, স্টেশন অফিসার আব্দুৃর রউফ, ওয়ার হাউজ ইন্সপেক্টর আবু সামা, মো: হাসেম, ওমর ফারুক, রবিউল আলম, সিফাত হোসেন ও স্টেশন অফিসার লতিফুর বারিসহ অত্র দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মাঠ কমান্ডার ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর ফারুক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন