মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে আরেকটি ট্রান্সফার স্টেশন উদ্বোধন করলেন মেয়র

Paris
Update : শুক্রবার, ২৮ মে, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে আরো একটি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) এর যাত্রা শুরু হয়েছে। মহানগরীর ১২নং ওয়ার্ডে পদ্মাপাড়ের বড়কুঠি এসটিএস এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফলক উন্মোচন ও ফিতা কেটে এসটিএস‘টির কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে এসটিএস এর কার্যক্রম পরিদর্শন করেন মেয়র। এরপর এসটিএস চত্ত্বরে একটি গাছের চারা রোপণ করেন মেয়র খায়রুজ্জামান লিটন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মোঃ মামুন উর রশীদ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বড়কুঠি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে ৫৯ লাখ টাকা। এটি নির্মাণে এ এলাকার পরিবেশ উন্নয়নসহ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে এর খোলা স্থানে বর্জ্য থাকবে না। এতে করে পরিবেশ উন্নয়নের পাশাপাশি দূষণমুক্ত হচ্ছে ওই এলাকা। মহানগরীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় এরআগে আরো চারটি এসটিএস চালু রয়েছে। বড়কুঠি এসটিএস উদ্বোধন হওয়ায় সেটি সহ মোট ৫টি এসটিএস এর কার্যক্রম চলবে। আগামীতে পর্যায়ক্রমে নগরীতে আরো ৩০টি এসটিএস নির্মাণ করা হবে। যার কার্যক্রম চলমান রয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। এ সময় রাসিকের প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ মোসাঃ তাহেরা খাতুন মিলি, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু,

সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, মাজেদা বেগম, সম্মানিত নাগরিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডা. প্যাট্রিক বিপুল বিশ^াস, ডাঃ এফএমএ জাহিদ, আলহাজ¦ জাহিদুল ইসলাম জাহিদ, রাসিকের সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং এডভাইজার ও সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris