মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

টিকা নিয়ে সাড়ে ৮ কোটি টাকা পেলেন নারী

Paris
Update : শুক্রবার, ২৮ মে, ২০২১

এফএনএস : বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকার উপর জোর দেওয়া হচ্ছে। এজন্য মার্কিনিদের টিকা নিতে আগ্রহী করতে ১০ লাখ ডলার (যা বাংলাদেশি টাকায় সাড়ে ৮ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার সেই লটারি জিতলেন এক নারী। যুক্তরাষ্ট্রের ওহিওতে করোনা টিকা গ্রহণে উৎসাহিত করতে চালু হওয়া এ কর্মসূচির প্রথমধাপে ওই নারী ১০ লাখ ডলার পুরস্কার জিতেছেন। বুধবার রাতে ওই পুরস্কার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার লটারির মাধ্যমে বাছাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়। এরপর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।

এদিকে, এক মিলিয়ন ডলারের পুরস্কার জিতেছেন সিনসিনাটির নিকটবর্তী সিলভারটনের বাসিন্দা অ্যাবিগেইল বুজেনস্ক। কলেজ বৃত্তি পাওয়া সেই কিশোরের নাম জোসেফ কস্টেলো। ওহিওর গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, টিকা নিয়েছেন এমন প্রাপ্তবয়স্ক বাসিন্দারা কেবল এই লটারির জন্য বিবেচ্য হবেন। পাঁচ সপ্তাহ ধরে এই লটারির মাধ্যমে পুরস্কার ঘোষণা করা হবে। এর আগে, বিবিসির খবরে বলা হয়েছিল, ওহিও রাজ্যের বাসিন্দাদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে ১০ লাখ ডলার নগদ দেয়া হবে ঘোষণা দিয়েছে।

তবে এই পুরস্কার সবার জন্য নয়। সৌভাগ্যবান পাঁচজন এই পুরস্কার পাবেন। আর সেই পাঁচজনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে। মাইক ডিওয়াইন জানান, কেন্দ্রীয় সরকার এই লটারির পুরস্কারের টাকা দেবে। আর সেটা সরকারের করোনাভাইরাস রিলিফ ফান্ড থেকে দেওয়া হবে। বিশ্বের যেসব দেশে করোনার টিকাদান কর্মসূচি চলছে, তাদের মধ্যে যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে। যুক্তরাষ্ট্র তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ৫৮ দশমিক ৭ শতাংশ মানুষকে টিকা দিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris