পবার হুজুরীপাড়া ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষনা
পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় ২নং হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১০টায় উক্ত বাজেট ঘোষনা সভায় হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপিতত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাবা মোসাঃ আরজিয়া বেগম, হুজরীপাড়া ইউপি আওয়ামীলীগ সভাপতি মোঃ লুৎফর রহমান, আ’লীগ সেক্রেটারি আঃ হালিম, ইউপি সদস্য ফারুক হোসেন, সাবু, আবুল কাশেম, ইয়ানুস আলী, মুজিবুর রহমান, আশরাফুল ইসলাম, তাজেল আলী, গোলাম মুজাহিদ, শহিদুল ইসলাম, আলিফজান, চেনবানু, তুরজেমা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউপির হিসাব সহকারী যারিন তাসনিম কংকন, অফিস সহকারী জিয়াউর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।
উন্মুক্ত বাজেট সভায় ২০২১-২২ অর্থ বছরের বাজেটে রাজস্ব এবং উন্নয়নসহ মোট সম্ভাব্য আয় ধরা হয় ২,৪৩,১৫,২৯৪ টাকা, ব্যয় ধরা হয় ২,৪২,৬৬,৮৩৪ টাকা, বাজেটে উদ্বৃত্ত দেখানো হয় ৪৮,৪৬০ টাকা, যোগাযোগ খাতে ৭,৫০,০০০/-টাকা, কৃষি ও বাজার খাতে ৫,০০,০০০ টাকা, শিক্ষা খাতে-২০,০০,০০০ টাকা এবং স্বাস্থ্যখাতে-৬,০০,০০০ টাকা সম্ভাব্য ব্যয় বরাদ্দ দেখানো হয়। উক্ত সভায় বাজেট উপস্থাপন করেন হুজরীপাড়া ইউপি সচিব গোলাম সাকলায়েন।
