৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী র‌্যাবের হাতে মদ ও গাঁজাসহ তিন জন গ্রেফতার

প্রকাশিত: ২৭ মে ২০২১, ১১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী র‌্যাবের হাতে মদ ও গাঁজাসহ তিন জন গ্রেফতার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত মঙ্গলবার নাটোর জেলার নাটের সদর থানাধীন মাদরাসা মোড় এলাকায় অপারেশন পরিচালনা করে ৩৯ কেজি গাঁজা, ০১টি মোবাইল, ০১ টি সীমকার্ড, ০১ টি পিকআপ, ০১ সেট গাড়ীর কাগজপত্রসহ আসামী মোঃ আলাউদ্দিন (২২) (ড্রাইভার) পিতা-আব্দুল আলিম, মাতা-পারভীন আক্তার, সাং-সাইচাপাড়া, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা,

মোঃ হৃদয় হোসেন (১৯) (হেলপার) পিতা-রাজা মিয়া, মাতা-শিউলি আক্তার, সাং-নাইয়র, থানা-বামনপাড়া, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার নাটোর সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গতকাল রাজশাহী মহানগরীর

মতিহার থানাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান গেইট সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে ১৮ বোতল বিদেশী মদসহ আসামী হাতেম আলী পিতা-মোঃ হাসান আলী, মাতা-মৃত জোসনা, সাং-টেগরি, ডাকঘর-কুন্দরহাট, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন