৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার গোবিন্দপাড়ায় বাজেট সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ মে ২০২১, ১১:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার গোবিন্দপাড়ায় বাজেট সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের বাজেট সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে সকালে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন কুমার সরকার।

সভায় প্রধান অতিথি ছিলেন মচমইল কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, আবদুর রশিদ শেখ। সভায় পরিষদের সচিব আসাদুজ্জামান দুই কোটি ৪ লাখ ৮৩ হাজার ৩০০ টাকার বাজেট ঘোষণা করেন। সভায় ইউপির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন