১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

প্রকাশিত: ২৬ মে ২০২১, ২:৪২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ
বিজ্ঞাপন

এফএনএস : বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে আজ বুধবার। এদিন ব্যাংকে কোনো লেনদেন হবে না। তবে ইন্টারনেট ব্যাংকিং, এটিএম লেনদেন ও মোবাইল ব্যাংকিং সেবা চালু থাকবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটির কারণে দেশের সব অফিস আদালতও বন্ধ থাকবে।

তাই ওইদিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গ্রাহক ইন্টারনেট, এটিএম ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন