চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর সস্ত্রীক করোনায় আক্রান্ত, দোয়া প্রার্থী
স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও রাজশাহী জেলার বাগমারার উপজেলা কৃতি সন্তান হুমায়ুন কবীর তার স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর।
তিনি ও তার স্ত্রী ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাসা রাজশাহী বাগমারা থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের শারীরিক অবস্থা ভালো বলেই জানান তিনি। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৩ মে করোনা টেস্ট করলে ২৪ মে রিপোর্ট পজিটিভ আসে। সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
