৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২৬ মে ২০২১, ৭:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : দইয়ের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লেখা না থাকায় রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একটি লিখিত অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করেন।

হাসান আল মারুফ জানান, রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারের বিরুদ্ধে গত ১১ মে অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন এ কে এম খাদেমুল ইসলাম নামে এক ব্যক্তি। গত সোমবার বেলা সাড়ে ৩টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আরোপিত জরিমানার ২৫ শতাংশ হিসেবে অভিযোগকারী পেয়েছেন পাঁচ হাজার টাকা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন