৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর ৫নং ওয়ার্ডে দরিদের প্রাথমিক সেবা প্রদান অনুষ্ঠান উদ্বোধন

প্রকাশিত: ২৬ মে ২০২১, ৭:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর ৫নং ওয়ার্ডে দরিদের প্রাথমিক সেবা প্রদান অনুষ্ঠান উদ্বোধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে হত দরিদ্র সুবিধা বঞ্চিত জনদের জন্য বিনামূল্যে ডায়াবেটিক্স, রক্ত পরিক্ষাসহ প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে রাজশাহী সিভিল সার্জন এর কার্যালয়ের অয়োজনে সিবিএইচসি অপারেশন প্লানের আরবান হেলথ কর্মসুচীর আওতায় মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে সুবিধা বঞ্চিত নগরবাসীর জন্য বিনামূল্যে প্রথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ কাইউম তালুকদারের তত্বাবধনে একদল মেডিকেল টিম ৫নং ওয়ার্ডে হত দরিদ্র সুবিধা বঞ্চিত প্রায় শতাধিক জনদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন রাজশাহী সিভিল সার্জন কার্যালয় মেডিকেল অফিসার ডাঃ বিভাস শর্মা ও ডাঃ বিথি রানী সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর কামরুজ্জামান কামরু বলেন মানুষের জীবন ধারণের জন্য নুন্যতম প্রাথমিক চিকিৎসা একটি মৌলিক অধিকার। সমাজের হত দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত কল্পে আমরা সর্বদা সচেষ্ট। সমাজের পিছিয়ে পড়া মানুষদের প্রথামিক চিকিৎসা সেবা প্রদানে রাজশাহী সিভিল সার্জন এর কার্যালয় কে কৃতজ্ঞতার সহিত ধণ্যবাদ জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিঃ রাজশাহী অব এজিএম সেলিম মনোয়ার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজীর হোসেন দুলাল, রাজশাহী পরিবেশ আন্দোলন সাধারণ সম্পাদক রফিকুল হক সেন্টু, সিভিল সার্জন কার্যালয় ফার্মাসিষ্ট মোসাঃ শারমিন সুলতানা, এম.টি ল্যাব মোঃ শরিফুল ইসলাম, অফিস সহকারী মোঃ হারুনুর রশিদ সহ স্থানীয় বিশিষ্ঠজন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন