রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু
তথ্য বিবরণী : গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে কোভিড-১৯ এ আক্রান্ত আরও ০১ জনের মৃত্যু হয়। প্রাণঘাতি এ রোগে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মোট ৮১ জনের মৃত্যু হলো। রাজশাহী সিভিল সার্জনের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন ৫৪ জনসহ এ পর্যন্ত মোট ৮৩৭৪ জন আক্রান্ত হয়েছেন। আরও ১০ জনসহ এ পর্যন্ত মোট ৭৩০৩ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৯০ জন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
