সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

চাকরির প্রলোভনে প্রতারণা রাজশাহীতে ভাইবোন আটক

Paris
Update : বুধবার, ২৬ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বেসরকারি বিদ্যুৎ কোম্পানি নেসকো ও অপর একটি বেসরকারি ফার্মে চাকরির নামে সাতজনের কাছে সাড়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রতারক দুই ভাইবোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হলেও শাহমুখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। আটক দুই প্রতারক হলেন, সুমাইয়া সুলতানা (২৯) ও তার ভাই জাহাঙ্গীর আলম (৩৯)। তারা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার আশরাফুল আলম চাঁদের সন্তান।

ওসি বলেন, জয়েনের কথা বলে ১৯ মে ট্রেনিংয়ের জন্য রাজশাহী টিটিসির ডরমেটরিতে প্রতারক সুমাইয়া ও তার ভাই জাহাঙ্গীরসহ মোট ১১ জন উঠেন। তাদের কথা ও আচরণে ট্রেনিংয়ে থাকা মো. হুমায়ুন কবীর ও নুরে আলমের সন্দেহ হয়। সন্দেহ দূর করতে তারা সত্যতা যাচাইয়ের জন্য নিয়োগপত্র নিয়ে নেসকোতে যান। নিয়োগপত্র দেখে এবং ঘটনা শুনে নেসকোর প্রজেক্ট ডিরেক্টর জানান, এটা ভুয়া নিয়োগ। অতঃপর তারা থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে প্রতারক ভাইবোনকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তোভোগীরা বলছেন, শুধু আমরাই নই, আরও অনেকে প্রতারিত হয়েছেন। তাদের আটকের খবরে প্রতারণার শিকার অন্যরা টাকা ফেরত চাইতে থানায় আসছেন। প্রতারিত হওয়া এক যুবক জানান, ওই মহিলার সঙ্গে রামেক হাসপাতালে এমএলএসএস কাজ করতাম। সেই থেকে পরিচয়। সে রামেকেও চারজনকে চাকরি দিয়েছে, এমনকি নেসকোতেও। সেই বিশ্বাসে তাকে কয়েক দফায় সাড়ে তিন লাখ টাকা দেয় নেসকোতে সুপারভাইজার পদে চাকরির জন্য।


আরোও অন্যান্য খবর
Paris