মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

পবার কুখ্যাত মাদক সম্রাট মাসুম ১০০০ পিস ফেনসিডিলসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার

Paris
Update : বুধবার, ২৬ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার কুখ্যাত মাদক সম্রাট মাসুম ওরফে পা মোটা মাসুমসহ আরো একজনকে ১০০০ পিস ফেনসিডিল ও প্রাইভেট কারসহ হাতে নাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে রানিহাটী বাজারের আশা ফার্মেসির সামনে থেকে সাদা কার গাড়িসহ তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার র‌্যাব-৫ সদর সদর দপ্তর থেকে গণম্যাধমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রাজশাহীর পবা উপজেলা দামকুড়া থানা জাঙ্গালপাড়া গ্রামের আব্দুর মান্নানের বড় ছেলে কুখ্যাত মাদক সম্রাট মাসুম ওরফে পা মোটা মাসুম র্দীঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি বেশি মাদক মামলা রয়েছে। এছাড়া হত্যা, মারামারিসহ একাধিক মামলার আসামী এ মাসুম। সোমবার রাত সাড়ে ৮টার দিকে রানিহাটী বাজারের আশা ফার্মেসির সামনে একটি সাদা রংয়ের (ঢাকা মেট্রো গ-১১-০৮৩২) প্রাইভেট কারের ভিতর রক্ষিত অবস্থায় এক হাজার পিস ফেন্সিডিলসহ ২ জনকে আটক করে। আটককৃত ২ জন রাজশাহীর র্শীষক মাদক সম্রাট মাসুম ওরফে পা মোটা মাসুম (৪০) ও চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর শেখপাড়ার ডলার বাবু কে প্রাইভেট কারসহ এক হাজার ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের ৫ ( সিপিসি-১) ক্যাম্প কমান্ডার মেজর সাকিব জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার রানিহাটী বাজারে ফেন্সিডিলসহ প্রাইভেট কার আটক করা হয়। প্রাইভেট কারটি মাদক ব্যবসায়িক মাসুম নিজস্ব ব্যবহৃত গারি। আটক করার সময় মাসুম অসুস্থ হয়ে গেলে তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এম্বুলেন্সে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে । মাদকদ্রব্য আইনে শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris