৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় সাপের ছোবলে পুকুর পাহারাদারের মৃত্যু

প্রকাশিত: ২৫ মে ২০২১, ৯:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় সাপের ছোবলে পুকুর পাহারাদারের মৃত্যু
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বিষাক্ত সাপের ছোবলে আফজাল হোসেন (৪৮) নামের এক পুকুর পাহারাদারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গনিপুর ইউনিয়নের গনিপুর গ্রামে। স্থানীয়সূত্রে জানাগেছে, দুবিলার বিলে চকমহব্বদপুর গ্রামের ওনঢ় উদ্দীন নামের এক ব্যক্তির পুকুর পাহারা দিতেন আফজাল হোসেন।

প্রতিদিনের ন্যায় সোমবার সকালে বাড়ি যাচ্ছিলেন তিনি। বাড়ি যাওয়ার পথে পুকুরের পাশে একটি সাপ দেখতে পেয়ে সেটাকে ধরে বাড়িতে নিয়ে যায়। পরে সাপটিকে একটি মাটির পাতিলে বন্ধি করে রাখে। একটু পরে সেই বিষাক্ত সাপটি খাবার চেষ্টা করে।

মাটির ওই পাতিলের মুখ খুলে বাম হাতে বিষাক্ত ওই সাপটি ধরলে গেলে তার হাতে ছোবল মারে। সেই সময় সজরে হাত নাড়ালে সাপটি মাটিতে পড়ে পালিয়ে যায়। পালিয়ে বাড়ির পাশে একটি পুকুরে ধারে গিয়ে লুকিয়ে পড়ে। পরে বিষাক্ত সাপটি অনেক খুজেও আর পাওয়া যায়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন