মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

দেশে করোনায় আরো ২৫ মৃত্যু, নতুন শনাক্ত ১৪৪১

Paris
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

এফএনএস : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৃত ২৫ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী চারজন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ জন, বেসরকারি হাসপাতালে তিনজন এবং বাসায় দুইজন মারা যান। মৃত ২৫ জনের মধ্যে বিশোর্ধ একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ ১৩ জন রয়েছেন। একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম ছয়জন, রাজশাহী তিনজন, খুলনা সাতজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়। এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৩৪ জন।

এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন হলো। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৪ শতাংশ। একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৮৬টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৩৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ৬৮৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৮ লাখ ৩৮ হাজার ২৯৫টি। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris