মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

দুই মাস বন্ধ থাকার পর রাজশাহী থেকে অর্ধেকের কম যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু

Paris
Update : সোমবার, ২৪ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনার প্রভাবে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর রাজশাহী থেকে ঢাকাসহ কয়েকটি রুটে ট্রেন চলাচল শুরু করেছে। সোমবার (২৪ মে) সকালে অর্ধেকেরও কম যাত্রী নিয়ে তিনটি ট্রেন রাজশাহী থেকে ছেড়ে যায়। রাজশাহী রেল কর্তৃপক্ষ বলছে, ট্রেন চলাচলের সিদ্ধান্ত বিকেলে আসায় এবং ট্রেনের টিকিট বিক্রির সার্ভার চালু হতে রাত হওয়ায় লোকজন প্রথম দিন টিকিট কাটতে পারেনি। এ কারণে প্রথম দিনে যাত্রী অনেক কম। রাজশাহী থেকে সকাল ৬টা ২০ মিনিটে তিতুমীর এক্সপ্রেস ট্রেন নীলফামারীর চিলাহাটির উদ্দেশে রাজশাহী ত্যাগ করে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে সকাল ৭টায়। ফরিদপুর ভাঙ্গার উদ্দেশে মধুমতী এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে সকাল আটটায়। এসব ট্রেনে অর্ধেকেরও কম যাত্রী ছিল।

এদিকে গতকাল রোববার রাত থেকেই রাজশাহী থেকে দূরপাল্লার বাস চালু হয়েছে। আজ সকালেও স্বাস্থ্যবিধি মেনে বাস চলছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ দেশে আসার পর সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সারা দেশে বাস-ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। গত ঈদে এ ধরনের পরিবহন বন্ধ থাকায় নানা দুর্ভোগ নিয়ে লোকজন কর্মস্থল থেকে বাড়ি ফিরেছেন। ঈদ শেষে ভোগান্তি পোহাতে পোহাতে তারা ফের কর্মস্থলে ফিরেছেন। দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর গণপরিবহন চালুর ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে সরকার। তবে ট্রেন ও বাস চলার ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেয়া হয়।

রাজশাহী রেলস্টেশন সূত্রে জানা গেছে, সকালে কিছুটা ভিড় ছিল। সকাল ছয়টা থেকে আটটার মধ্যে তিনটি ট্রেন ছেড়ে যায় এ স্টেশন থেকে। স্টেশনের বাইরে গেটে রেলওয়ের কর্মকর্তা কড়া নিরাপত্তায় যাত্রীদের টিকিট চেক করে ভেতরে ঢোকান। এরপর প্ল্যাটফর্মে যাওয়ার আগে আরেকবার টিকিট ও মাস্ক পরানোর ব্যাপারে তদারকি করা হয়। ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীর হাতে স্যানিটাইজার দেওয়া হয়।
রাজশাহী রেলস্টেশন কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা গেছে, সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি মাত্র ১১৫ জন যাত্রী নিয়ে চিলাহাটির উদ্দেশে ছেড়ে গেছে।

এর মোট আসন রয়েছে ১০৮৭টি। এখানেও অর্ধেক যাত্রী যাওয়ার কথা ছিল। সকাল সাতটায় ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনের মোট আসনসংখ্যা ছিল ৯৮৮। এরমধ্যে অর্ধেক যাত্রী হিসাবে ৪৯৪ আসন বিক্রির কথা ছিল। এদিন ছেড়ে যাওয়া এই ট্রেনে যাত্রী ছিল ২৫৫ জন। আর ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনে যাত্রী ছিল ২২৫ জন। এর মোট আসন ছিল ৭৮৪ জন। এরও অর্ধেক যাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল।


আরোও অন্যান্য খবর
Paris