৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মুন্ডুমালায় রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের খাদ্য সমগ্রী বিতরণ

প্রকাশিত: ২৪ মে ২০২১, ৯:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মুন্ডুমালায় রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের খাদ্য সমগ্রী বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মুন্ডুমালা এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার মুন্ডুমালা পৌরসভা চত্বরে কাতার রেড ক্রিসেন্টের অর্থায়নে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে করোনা ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারী শফিকুজ্জামান শফিক,

এসময় আরো উপস্থিত ছিলেন আজীবন সদস্য মীর তৌফিক আলী ভাদু, সামউন ইসলাম সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সদস্যবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট তিনশত পরিবারকে সাড়ে সাত কেজি চাল, এক কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, এবং ৫০০ গ্রাম সুজু প্রদান করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন