ডাবলু সরকার করোনা আক্রান্ত, রোগমুক্তি কামনা মেয়রের
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর রোগমুক্তি কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
গতকাল রবিবার এক বিবৃতিতে রোগমুক্তি কামনা করেন সিটি মেয়র। বিবৃতিতে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আমি দ্রুত তাঁর সুস্থ্যতা কামনা করছি এবং আশা করছি তিনি দ্রুত করোনামুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
