রাজশাহীতে ২৪ ঘণ্টায় ৫৩ জন করোনায় আক্রান্ত
তথ্য বিবরণী : গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে আরও ৫৩ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৮২৫৫ জন প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হলেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে গতকাল রোববার এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘন্টায় ০৬ জনসহ এ পর্যন্ত মোট ৭২৭৫ জন সুস্থ হয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মোট ৮০ জন মৃত্যুবরণ করেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯০০ জন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
