তানোরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চত্ত্বরে মহান স্বাধীনতার স্থপত্তি এবং বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল(প্রতিকৃতি) এবং উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্ততের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুরম্যুরাল এবং সম্প্রসারিত প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা,সম্পাদক আমির হোসেন আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম,
কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি আওয়ামী লীগ সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান, কলমা ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন প্রমুখ।
ও এছাড়াও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতা ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। এদিকে একই দিন উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাস ভবনে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন সাংসদ ওমর ফারুক চৌধুরী।
অপরদিকে স্থানীয় সাংসদের দিকনির্দেশনামুলক বক্তব্যর পর আওয়ামী লীগের নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে নাটকিয় পরিবর্তন লক্ষ্য করা গেছে, ফিরেছে প্রাণচাঞ্চল্য। তৃণমুলের নেতাকর্মীরা ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ভুলে একে-অপরকে কাছে টানছে, এতে তাদের মধ্য দীর্ঘদিনের বিরাজমান ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে।
