মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

রাসিক মেয়র লিটনের সাথে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যান পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Paris
Update : রবিবার, ২৩ মে, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যান পরিষদের নেতৃবৃন্দ। গতকাল শনিবার রাত ৮টায় নগর ভবনে মেয়র মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন তারা। এ সময় নেতৃবৃন্দ মেয়র মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন। এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত মতবিনিময় সভা।

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শকে ছড়িয়ে দিতে সংগঠন পরিচালনা করায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যান পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান মেয়র। সভায় বক্তব্য দেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান এবং সহ-সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা সিদ্দিকী জুলি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, দপ্তর সম্পাদক শেখ মো. রাব্বী, সহ-সাংস্কৃতিক সম্পাদক সোহেল শেখ, সদস্য রিপন চন্দ্র সরকার (বগুড়া), মাসুম খান, পাবনা জেলা সভাপতি হাবিবুর রহমান, দিনাজপুর জেলা সভাপতি কহিনুর বেগম চম্পা, সাধারণ সম্পাদক শ্যামল আহমেদ, সহ-সভাপতি আরমান আলী রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris