সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

আবার আল-আকসা মসজিদে ইহুদিবাদী সেনাদের হামলা

Paris
Update : রবিবার, ২৩ মে, ২০২১

এফএনএস : ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের আল-আকসা মসজিদে আবারো হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। শুক্রবার জুমা নামাজের সময় মুসল্লিদের ওপর ইসরাইলি সেনারা এই হামলা চালায়। এতে অন্তত ৮০ জন মুসল্লি আহত হয়েছেন। মুসল্লিদের ওপর ইহুবাদী সেনারা রাবার বুলেট ছোঁড়ে এবং সাউন্ড বোমা ব্যবহার করে।

ইসরাইল এবং গাজা উপত্যকার প্রতিরোধকারী সংগঠনগুলোর মধ্যকার উত্তেজনা কমানোর জন্য যখন আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে তখন ইহুদিবাদী সেনারা এই হামলা চালালো। এতে শান্তির বিপরীতে ইহুদিবাদীদের উস্কানি বলে বিবেচনা করা হচ্ছে। ইহুদিবাদী সেনারা হামলার সময় বহুসংখ্যক মুসল্লিকে আটক করেছে যাদের মধ্যে আহত ব্যক্তিরাও রয়েছেন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর থেকে আল-আকসা মসজিদে হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে এবং এই হামলাকে অগ্রহণযোগ্য উস্কানি বলে মন্তব্য করা হয়েছে।

ফিলিস্তিন প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর বর্বরতা বন্ধের জন্য ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় জর্দানও ইসরাইলি বাহিনীর নিন্দা করেছে।


আরোও অন্যান্য খবর
Paris