৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বাগমারায় মানববন্ধন

প্রকাশিত: ২২ মে ২০২১, ১২:০৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বাগমারায় মানববন্ধন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহারসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাগমারায় নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার সকালে ভবানীগঞ্জ নিউমার্কেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একটানা দেড়ঘন্টা এই কর্মসূচি পালন করা হয়েছে। ক্লাবের সভাপতি আলতাফ হোসেন মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক মামুনুর রশিদ, জিল্লুর রহমান, আফাজ্জল হোসেন, রাশেদুল হক ফিরোজ, মাহফুজুর রহমান প্রিন্স।

এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আকবর আলী, ইউসুফ আলী সরকার, শামীম রেজা, মাহফুজুল রহমান রনি, আবু বাক্কার সুজন, নুর কুতুবুল আলম, আবদুল মতিন, ফারুক আহমেদ, রতন কুমার, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আশিকুর রহমান, রাজু আহম্মেদ, সোহেল রানা, রনি সরকার, আবদুল মান্নান, মোস্তাফিজুর রহমান জীবন, শামুসুজ্জামান, ছাত্রলীগের নেতা নাদিরুজ্জামান মিলন, ইসমাইল হোসেন সান্টু, যুবলীগের নেতা ইমন প্রমুখ।

বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন। বক্তারা স্থানীয় প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান। বাগমারার সাংবাদিকেরা রোজিনা ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা মাঠে থেকেই রোজিনাকে মুক্ত করে আনবেন বলে ঘোষণা দেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন