৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদারের ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ

প্রকাশিত: ২২ মে ২০২১, ১২:০১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদারের ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার এর ভাই রাজশাহী মুসলিম হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম গত বৃহষ্পতিবার বিকাল ৪ টাায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন