৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সুপেয় পানির জন্য পাইপলাইন বৃদ্ধি করছে রাজশাহী ওয়াসা

প্রকাশিত: ২০ মে ২০২১, ১০:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সুপেয় পানির জন্য পাইপলাইন বৃদ্ধি করছে রাজশাহী ওয়াসা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর বাসাবাড়িতে সুপেয় পানির ব্যবস্থা করে দিচ্ছে রাজশাহী ওয়াসা। গতকাল বুধবার নগরীর শাইরগাছা মহল্লায় ১০০ মিলি মিটার পাইপ লাইন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জাকীর হোসেন।

রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জাকীর হোসেন জানান, রাজশাহী নগরবাসীর দ্বারপ্রান্তে সুপেয় পানির ব্যবস্থা করে দিচ্ছে রাজশাহী ওয়াসা। তারই ধারাবাহিকতায় রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডের প্রান্তিক পর্যায়ের যেসব এলাকা এখন পর্যন্ত ওয়াসার পাইপ লাইন নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়নি সেসব এলাকাতে পাইপ লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। ঠিকাদারদের কাজের তদারকি করা হচ্ছে। তাছাড়া রাজশাহী ওয়াসা স্ট্রিকার সম্বলিত পাইপগুলো উন্নত মানের হওয়ায় এর স্থায়িত্ব নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাম্মী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রকৌশলী মোতালেব জানান, রাজশাহী ওয়াসার প্রত্যক্ষ তদারকিতে ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডে ৪০০ হাজার মিটার এলাকায় ৪ ইঞ্চি ব্যাসের পাইপ লাইন স্থাপন করা হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মামুদ, নির্বাহী প্রকৌশলী রেজাউল হুদা, মাহবুবুর রহমান, সোহেল রানা, উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিম, সহকারী প্রকৌশলী জাকারিয়া হোসেন সহ রাজশাহী ওয়াসা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন