৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সোনামসজিদ দিয়ে প্রবেশ করলো ভারতে আটকে পড়া ২৪ বাংলাদেশি

প্রকাশিত: ২০ মে ২০২১, ৯:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
সোনামসজিদ দিয়ে প্রবেশ করলো ভারতে আটকে পড়া ২৪ বাংলাদেশি
বিজ্ঞাপন

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : সোনামসজিদ চেকপোষ্ট দিয়ে ভারতে আটকা পড়া বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরতে শুরু করেছেন। কোন ধরণের পূর্ব ঘোষনা ছাড়াই গতকাল বুধবার দুপুরে যাত্রী প্রবেশ শুরু হয়। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে ২৪ জন যাত্রী প্রবেশ করেছে বলে জানিয়েছেন করেছেন সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ জাফর ইকবাল। তবে প্রতিটি যাত্রীকে সতর্কতার সাথে স্বাস্থ্য পরীক্ষার পর হোটেলে রাখা হয়েছে।

করোনা আছে কিনা বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে জানান শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েরা খান। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। ভারত থেকে আসা যাত্রীদের সোনামসজিদ ডাকবাংলাতে রাখার ব্যবস্থাও করা হয়েছে।

এছাড়া করোনা পজেটিভ সনাক্ত হলে তাদের ২৫০ শয্যার জেলা হাসপাতালে আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হবে। এমনকি আগত যাত্রীদের থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ নিজেদেরই বহন করতে হবে। কোয়ারেন্টিন শেষে নিজ বাড়ি ফিরে যেতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, কোয়ারেন্টিনে থাকা যাত্রীরা যাতে কেউ পালিয়ে যেতে না পারে, সেজন্য নিরাপত্তার দায়িত্বে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন