৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে পালিত হলো শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

প্রকাশিত: ১৮ মে ২০২১, ৯:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে পালিত হলো শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগরীর কুমারপাড়ার আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।

এদিকে, শ্রদ্ধাঞ্জলি শেষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সম্মেলন কক্ষে শেখ হাসিনার বর্ণাঢ্য কর্মময় জীবন তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেণী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নওশের আলী, উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

১৯৭৫ সাল থেকে ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে বাংলার মাটিতে ফিরে আসেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে দিনটি স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে দলটি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন