৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর কাশিয়াডাঙ্গায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

প্রকাশিত: ১৮ মে ২০২১, ৯:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীর কাশিয়াডাঙ্গায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরী উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৫৫)। তিনি নগরীর ঝাড়গ্রাম পশ্চিমপাড়া এলাকার মৃত সমির উদ্দিনের ছেলে।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গিয়াস উদ্দিন মহাসড়ক পারাপার হচ্ছিলেন। তখন একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, দুর্ঘটনার পর চালক আহাদ আলীকে অটোরিকশাসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হবে। আর রামেকের মর্গে নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত করা হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন