নিসচা, রাজশাহী শাখার শোক
প্রেস বিজ্ঞপ্তি : নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজলের মাতা মিনা বেগম গত ১৫ মে, রাত্রী ৯ টায় রাজশাহী মহানগরীর বোস পাড়া মহল্লায় নিজ বাসভবনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…… রাজেউন)। তাঁর অকস্মাৎ মৃত্যুতে নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার এক শোকবার্তায় তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোক বার্তায় বিবৃতি প্রদান করেন নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মামুনার রশীদ, অর্থ সম্পাদক বজলুর রশীদ লিটন, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ, প্রকাশনা সম্পাদক প্রকৌঃ জুনায়েদ আহমেদ,
সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মুন্সী আবুল কালাম আজাদ, সমাজকল্যান ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, মহিলা বিষয়ক সম্পাদিকা তাছলিমা আক্তার মনি, যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব,কার্যকরী সদস্য ময়নুল হক, মিজানুর রহমান, আসাদ হোসেন, ডাঃ আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাজিদ রওশন ইশান, সিরাজুল ইসলাম, রুহুল হাসান পলাশ, জুখার দুদায়েব, তমাল, আনোয়ার হোসেন, মিঠুন প্রমুখ।
