মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ শুরু : স্বাস্থ্যমন্ত্রী

Paris
Update : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

এফএনএস : আগামী ২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের যে ভ্যাকসিন এসেছে সেটির প্রথম ডোজ আগামী ২৫ মে থেকে দেয়া শুরু হবে। এ ছাড়া আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি ভ্যাকসিনের জন্য। ফাইনাল কিছু হলে জানতে পারবেন। দ্বিতীয় ডোজের জন্য ভারত, যুক্তরাজ্যের সঙ্গে কথা বলছি। প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করেছেন। ভারতের কাছে অর্ডার আছে ৩ কোটি, পেয়েছি ৭০ লাখ। দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত।

তিনি বলেন, যেকোনো ভ্যাকসিন তৈরি করতে হলে ওষুধ প্রশাসনের আবেদন লাগে। যারা আবেদন করে যাচাই-বাছাই করে। আমাদের সিদ্ধান্ত ক্রয়ও করব, প্রয়োজনে উৎপাদন করব। যাদের উৎপাদনের সক্ষমতা আছে তাদের এগিয়ে আসতে হবে। প্রথমে তাদের আবেদন দেখে আমাদের কাছে আসতে হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে প্রতিবেদন এলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। টিকা ক্রয় করার চেষ্টা থাকবে, তাহলে তাড়াতাড়ি হবে। টিকা তৈরি করলে দীর্ঘসময় লাগবে। উৎপাদন করলেও পাঁচ-ছয় মাসের আগে করা সম্ভব নয়।

দ্বিতীয় ডোজ আর কতদিন দেয়ার সক্ষমতা আছে, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আর হয়তো ৭ থেকে ১০ দিন পর্যন্ত দ্বিতীয় ডোজ দেয়া সম্ভব হবে। শিগগিরই ভ্যাকসিন আসবে। আমরা যতো তাড়াতাড়ি পারি আনার চেষ্টা করব। চীন, রাশিয়া, ইউকে ও যুক্তরাষ্ট্রের সাথে কথা বলেছি। দুইটা পেলে দুইটা দিয়েই কাজ চালাবো। বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে যাতে কোনো কাজ আটকে না যায় সেদিকে নজর রাখছি। এদিকে, আরও কিছুদিন দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ বন্ধ রাখার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমাদের দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ বন্ধ আছে। আমরা মনে করি আরও কিছুদিন এসব পরিবহন বন্ধ রাখা প্রয়োজন।

আমাদের পক্ষ থেকে প্রস্তাব করবে দূরপাল্লার যানবাহন যেন বন্ধ থাকে। মন্ত্রী আরও বলেন, সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছে। ভালোভাবে শপিং করতে পেরেছে, তবে ভিড় ছিলো শপিংমলগুলোতে। এছাড়াও ফেরিঘাটসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভিড় ছিলো। নাড়ির টানে বাড়ি ফিরেছে মানুষ। আমরা বলেছি নাড়ির টানে গিয়ে নাড়ি ছিঁড়ে না ফেলার জন্য। তারপরও মানুষ গেছে। বেশিরভাগ ইয়াংরা বাড়িতে গেছে, তাদের মৃত্যুর হার কম। কিন্তু তারা বাড়ি গিয়ে বয়স্ক বাবা-মাসহ পরিবারকে ঝুঁকিতে ফেলেছে। জাহিদ মালেক বলেন, করোনায় সংক্রমণের হার কমেছে। মাঝে সংক্রমণের হার অনেক বেড়েছিল। তবে এখন কিছুটা কমেছে।

আমরা চাই অবস্থা আরও উন্নত হোক। স্বাস্থ্যবিধি মেনে চললে এ অবস্থা অব্যাহত থাকবে বলে আশা করছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট খুবই অ্যাগ্রেসিভ। আমরা শুনেছি ও দেখেছি। আমাদের দেশেও কিছু পাওয়া গেছে। এগুলো আমরা ট্রেস করেছি। ট্রেসিংয়ের মাধ্যমে দেখেছি খুব বেশি ছড়ায়নি। সরকার সঠিক সময়ে বর্ডার সিল করে দেয়ার ফলে দেশ এখনও কিছুটা হলেও নিরাপদে আছে। মন্ত্রী বলেন, বর্ডার এখনও বন্ধ আছে। আগামীতেও বন্ধ থাকবে। যতদিন পর্যন্ত ভারতের অবস্থা মোটামুটি স্বাভাবিক না হয় ততদিন খেয়াল রাখতে হবে।

এ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সকলে কাজ করছেন। জাহিদ মালেক বলেন, করোনার টিকা সংগ্রহে রাশিয়া, ইউকে, চীন ও আমোরিকার সঙ্গে কথা বলেছি। ফাইনাল কিছু হলে গণমাধ্যমে তা জানানো হবে। টিকার দ্বিতীয় ডোজের ঘাটতি রয়েছে। ঘাটতি টিকা সংগ্রহের প্রচেষ্টা চলছে। সাধারণ মানুষের মতো আমরাও এ নিয়ে চিন্তিত। ঈদের সময় সারাদেশে রোগীদের সেবা করা হাসপাতালে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা যারা কাজ করেছেন, স্বাস্থ্যমন্ত্রী তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris