৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় চলাচলের পথ বন্ধ করে প্রাচীর নির্মাণ

প্রকাশিত: ১৭ মে ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় চলাচলের পথ বন্ধ করে প্রাচীর নির্মাণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় এলাকার লোকজনের চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রতিকার চেয়ে এলাকার লোকজনের পক্ষে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এলাকাবাসীর পক্ষে দানগাছি গ্রামের জসিম উদ্দিনের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, যুগ যুগ ধরে দানগাছি গ্রামের লোকজন অভ্যন্তরীন রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন। ওই পথ দিয়ে মালামাল নিয়েও চলাচল করেন পাড়ার লোকজন। তবে গত ১০ মে প্রভাবশারী আতর আলী তাঁর লোকজন নিয়ে রাতারাতি চলাচলের পথ বন্ধ করে সেখানে ইটের প্রাচীর নির্মাণ করেন।

এ সময় পাড়ার লোকজন স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বাধা প্রদান করলে তারা বিষয়টি সমাধানের আশ^াস দেন। তবে কোনো সমাধান না করে আতর আলী অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে দ্রুত প্রাচীর নির্মাণ শেষ করেন। লোকজনেরা বাধা প্রদান করলে তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকী দেওয়া হয় বলে অভিযোগ করেন।

সব শেষ ঈদের আগের দিন প্রতিবেশি পুলিশ কর্মকর্তা উজ্জ্বল হোসেন চলাচলের পথ বন্ধ করে প্রাচীর নির্মাণের বিষয় জানতে চাইলে আতর আলী ও তাঁর স্ত্রী সন্তানেরা ওই পুলিশ কর্মকর্তার প্রতি চড়াও হন। তাঁরা পুলিশ কর্মকর্তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিরুপায়ে গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগকারী জসিম উদ্দিনসহ এলাকার লোকজনেরা জানান, চলাচলের পথ বন্ধ করে প্রাচীর নির্মাণ করার কারণে তাঁদের চলাচলে সমস্যা হচ্ছে। বাইক বা ভ্যান নিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। হেঁটে কোনো রকম পাড়ার লোকজনকে চলাচল করতে হচ্ছে। বিকল্প পথ না থাকায় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন।

পাড়ার লোকজন প্রাচীর অপসারণ করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন। এই বিষয়ে আতর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, লিখিত অভিযোগটি এখনো দেখেননি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন