৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৭ মে ২০২১, ১০:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনায় আক্রান্ত
বিজ্ঞাপন

তথ্যবিবরণী : গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে আরও ০৬ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৮০০৯ জন প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হলেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে গতকাল রোববার এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘন্টায় ১৪ জনসহ এ পর্যন্ত মোট ৭১৮১ জন সুস্থ হয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭৬ জন মৃত্যুবরণ করেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৫২ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন