মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ড্রাইভার নিহত আহত ১০

Paris
Update : বুধবার, ১২ মে, ২০২১

পুঠিয়া সংবাদদাতা : গতকাল ভোররাতে পুঠিয়ায় হাইস গাড়ী ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে রাজু (৪৫) নামের এক হাইসের ড্রাইভার নিহত হয়েছে। এ সময় হাইস ও কারে থাকা ১০ জন যাত্রি গুরুতর আহত হয়। নিহত হাইসের ড্রাইভার রাজু মাগুরা জেলার রেজাউল ইসলামের ছেলে। গুরুতর আহতরা হলো উপজেলার বানেশ্বর এলাকার শহিদুল ইসলামের ছেলে রানা (৩৫), রাজশাহী মহানগরের ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৩৫), নাটোর বাগাতিপাড়া উপজেলার কলিম উদ্দিনের ছেলে রুবেল (৩০), মোহনপুর উপজেলার আঃ দুলালের ছেলে লতিফুর রহমান (১৮), তানোর উপজেলার মজিবুর রহমানের ছেলে রাসেল (২৫) ও বাগমারা উপজেলার আব্দুল গফুরের স্ত্রী কবিজান (৫০) সহ কয়েকজন।

বাকিরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। আহতরা সকলেই হাইস ও কারের যাত্রি ছিলেন। জানা গেছে, বুধবার ভোর রাত সাড়ে চারটা দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রী বোঝাই হাইস গাড়ি ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার ঝলমলিয়া মুরাদের পাম্পের কাছে আসা মাত্রই বিপরীতগামী একটি কারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হাইস গাড়ি ও কারটি মহাসড়কের পাশে উল্টে যায়। এ কারণে হাইস গাড়ি ও কারে থাকা যাত্রিরা গুরুতর আহত হন।

খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা গুরুতর আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহত নাসিমা বেগম ছাড়া সকলকেই রামেক হাসপাতালে প্রেরণ করা হয়। রামেক হাসপাতালে ভর্তির সময় হাইসের ড্রাইভার রাজু মারা যায়। পবা হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ লুৎফর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে হাইস ও কারকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।


আরোও অন্যান্য খবর
Paris