৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর আরো ১৫০০ গরীব-অসহায় পেলেন মেয়র লিটনের ঈদ উপহার

প্রকাশিত: ১২ মে ২০২১, ৯:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর আরো ১৫০০ গরীব-অসহায় পেলেন মেয়র লিটনের ঈদ উপহার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের উদ্যোগে মহানগরীতে বসবাসরত গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল ২০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজ বিতরণের অংশ হিসেবে আরো ১৫০০ ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নগরীর ৩, ৫,৬,৭, ও ১৪ নং ওয়ার্ডের (পশ্চিম) ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও জাহানারা জামানের সুযোগ্যপুত্র রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমার বাবা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মাতা জাহানারা জামানের নামে ফাউন্ডেশনের উদ্যোগে ২০ হাজার ব্যক্তিকে খাদ্য সহায়তা হিসেবে ঈদ উপহার প্রদান করছি। বাংলাদেশ আওয়ামী লীগ মানুষে সুখে-দুঃখে, বিপদে-আপদে সব সময় মানুষের পাশে থাকে। সেটি আবারো প্রমাণ হলো। এভাবেই সব সময় মানুষের পাশে থাকতে চাই।

এরআগে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো হয় ১৫০০ টি চেয়ার। বিকাল তিনটার পর থেকে স্বাস্থ্যবিধি মেনে মাঠে প্রবেশ করে চেয়ারে বসেন উপকারভোগীরা। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় একটি করে ঈদ উপহারের বিশেষ প্যাকেজের প্যাকেট। প্রতিটি প্যাকেটে আছে ৮ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই। বিকেলে পৌনে ৫টায় অনুষ্ঠানস্থলে আসেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সংক্ষেপে বক্তৃতা করেন। এরপর কয়েকজনের হাতে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধ হয়ে মাঠ ত্যাগ করেন।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজপাড়া থানা আওয়ামী লীগ হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ১৪নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুজ্জামান, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, রাসিকের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন