মেরাজ মোল্লা’র মৃত্যুতে অনিল সরকারের শোক প্রকাশ
মচমইল থেকে প্রতিনিধি : রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি, পবা-মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা ইন্তেকাল করেছেন। মেরাজ উদ্দিন মোল্লা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
গত রবিবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মেরাজ উদ্দিন মোল্লা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন অনিল কুমার সরকার।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
