তানোরে দরিদ্র কৃষকরা পেল প্রধানমন্ত্রীর উপহার
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে দরিদ্র কৃষকরা পেল প্রধানমন্ত্রীর উপহার। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা শহীদ মিনার চত্বরে ৩০০ জন অসহায় কৃষকদের মাঝে গোখাদ্য বিতরণ করা হয়।
গোখাদ্যের মধ্যে ছিলো ৫ কেজি ভুসি, ৪ কেজি দানাদার ফিট ও ১কেজি খৈল। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা পংকজ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: বেলাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
