৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রামেক হাসপাতালে করোনায় আরো ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১২ মে ২০২১, ৯:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রামেক হাসপাতালে করোনায় আরো ৪ জনের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও চারজনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, হাসপাতালের ২৯ নম্বর ওয়র্ডে এই দুইজন, কেবিনে একজন ও আসিইউতে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা ওয়ার্ডে ৮৭ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৯ জন করোনা শনাক্ত বাকি ৫৮ জন করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১১ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন