মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

কোভিড : গঙ্গার তীরে ভেসে এল কয়েক ডজন লাশ

Paris
Update : বুধবার, ১২ মে, ২০২১

এফএনএস : ভারতে গঙ্গা নদীতে ভেসে অন্তত ৪০টি মৃতদেহ পৌঁছেছে বিহার ও উত্তরপ্রদেশের সীমানায়। স্থানীয় কর্মকর্কাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই মানুষগুলোর মৃত্যু কীভাবে হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ‘কোভিডে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে’ বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে। কোনো কোনো সংবাদমাধ্যমে শতাধিক মরদেহ পাওয়ার কথাও বলা হচ্ছে। দেখে বোঝা যায়, লাশগুলো বেশ কয়েক দিন ধরে নদীতে আছে। স্থানীয় কর্মকর্তা অশোক কুমার বিবিসিকে বলেছেন, মৃতদেহগুলো উত্তরপ্রদেশ থেকে এসেছে বলে স্থানীয়দের ধারণা। এখন সেগুলোর সৎকারের ব্যবস্থা করবেন তারা।

এনডিটিভি লিখেছে, লাশগুলো দেখে ফোলা ও আংশিকভাবে পোড়া বলে মনে হয়েছে। উত্তর প্রদেশে গঙ্গার তীরে করোনাভাইরাসে মৃতদের দাহ করা হয়। সেখান থেকে লাশগুলো ভেসে এসে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা বিবিসি হিন্দিকে বলেছেন, দাহ করার জন্য কাঠের ঘাটতি ও সার্বিক ব্যয় বেড়ে যাওয়ায় অনেক পরিবারই কুলাতে পারছে না। করোনাভাইরাসে মৃত স্বজনের লাশ অনেকে সরাসরি নদীতে ফেলে দিচ্ছে।

চন্দ্র মোহন নামে স্থানীয় একজন বলেন, বেসরকারি হাসপাতালগুলো মানুষকে লুট করছে। তারপর আর পুরোহিতকে দেওয়া বা শ্মশানে খরচ করার মত পয়সা থাকে না। শুধু অ্যাম্বুলেন্সে করে লাশ বের করে আনার জন্যই ২ হাজার রুপি চাওয়া হচ্ছে। নদীই এখন দরিদ্র মানুষের শেষ অবলম্বন। তাই তারা সেখানেই মরদেহ ভাসিয়ে দিচ্ছেন। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্য। দেশটি এখন বিশ্বব্যাপী মহামারীর কেন্দ্রস্থল।

আর উত্তর প্রদেশ দেশটির সর্বাধিক জনবহুল রাজ্য। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে করোনাভাইরাসে মৃত্যু বেড়েছে রেকর্ড সংখ্যায়; দেশের বেশিরভাগ শ্মশান কুলিয়ে উঠতে পারছে না। সরকারি হিসাবে মহামারী শুরুর পর থেকে ভারতে ২ কোটি ২৬ লাখ কোভিড রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন ২ লাখ ৪৬ হাজার ১১৬ জন। তবে অনেক ঘটনাই সরকারের হিসাবে আসছে না বলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা।


আরোও অন্যান্য খবর
Paris