সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাসিক মেয়রের বাণী

Paris
Update : বুধবার, ১২ মে, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাণীতে মেয়র বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এ বছর ভিন্ন পরিস্থিতির মধ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে।

নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে এবং ঈদ উদযাপনের আহ্বান জানাই। মেয়র আরো বলেন, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক-এই কামনা করছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীবাসীসহ দেশের সকল মুসলমানকে জানাই, আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক।


আরোও অন্যান্য খবর
Paris