৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আ’লীগ নেতা ডাবলু সরকারের ইফতার বিতরণ অব্যাহত

প্রকাশিত: ১১ মে ২০২১, ১১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আ’লীগ নেতা ডাবলু সরকারের ইফতার বিতরণ অব্যাহত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : দেশে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো দেশ লকডাউনের মধ্যে রয়েছে। লকডাউনে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন।

সেই লক্ষ্যে গতকাল সোমবার বিকালে নগরীর সাহেব বাজার স্যান্ডেল পট্টিতে রোজদারদের মাঝে উন্নত মানের ৩০০ ইফতারি প্যাকেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য আলিমুল হাসান সজল, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহম্মেদ, প্রচার সম্পাদক মিদুল কুমার সাহা, সদস্য বাপ্পি, নগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর যুবলীগের সদস্য ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক রনি, মুরসালিন হক রাবু, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন