৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর ২৭নং ওয়ার্ডে রাস্তা পাশে ময়লা ফেলায় দুর্গন্ধ!

প্রকাশিত: ১১ মে ২০২১, ১১:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর ২৭নং ওয়ার্ডে রাস্তা পাশে ময়লা ফেলায় দুর্গন্ধ!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীকে বলা হয়ে থাকে পরিস্কার পরিচ্ছন্ন নগরী। যার কারণে এই শহরকে অনেকেই বলে থাকে বসবাস উপযোগী শহর হিসেবে। কিন্তু নগরায়ন আর জনসংখ্যার বৃদ্ধির কারণে সে বাসযোগ্যতা দিনদিন হারাচ্ছে শিক্ষানগরী নামে খ্যাত এই বিভাগীয় শহরটি। বেশ কয়েকমাস ধরেই নগরীর বিভিন্ন স্থানের রাস্তার পাশের্^ চোঁখে পড়ছে ময়লা আবর্জনা ফেলে রাখার প্রবণতা। ঘন্টার পর পর বাসাবাড়িসহ অন্যান্য স্থানের ময়লা আকর্জনা রাস্তার ধারে বাড়ীঘর ঘেষে ফেলে রাখার কারণে অসহ্যনীয় দূর্গন্ধে উক্ত রাস্তা দিয়ে চলাফেরাই এখন দায় হয়ে দাড়িয়েছে নগরীর ২৭ নং ওয়ার্ড অন্তর্গত শিরোইল মটপুকুর এলাকার রাস্তাটি।

এলাকাবাসি ও ঐরাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করা পথচারিদের অভিযোগের ভিত্তিতে গতকাল বিকালে গিয়ে দেখাগেছে, হক ইন্টারন্যাশনাল হোটেলের পাশ দিয়ে শিরোইল মটপুকুর যাবার রাস্তাটির পশ্চিম পাশের্^ বিশাল জায়গা নিয়ে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে ময়লা আবর্জনা। যেখান থেকে বিছ্রি রকমের দূর্গন্ধ নির্গত হচ্ছে। দুর্গন্ধটা এতোটাই প্রকোট যে, সেখানে কয়েক সেকেন্ড দাড়িয়ে থাকাটাই দায়। উক্তস্থানের পাশের্^ই রয়েছে একাধিক বহুতল ভবন।

ঐসকল বাসাবাড়ির জানালাও খোলা দায় দুর্গন্ধের কারণে। নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা সহ ভুক্তভোগিদের দেয়া কথ্যমতে, ওয়ার্ডের বিভিন্ন বাসাবাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে সিটি কর্পোরেশনের ভ্যানগুলো উক্তস্থানে ময়লা আজর্বনা স্তুপাকারে ফেলে রেখে সেখানে ছোটখাটো ময়লার টিলার সৃষ্টি করেছে। সারাদিন সেখানে দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা ফেলে রেখে সন্ধ্যার সময় সেগুলো আবারো ভ্যানযোগে নিয়ে যাওয়া হয় অন্যত্রকোথাও।

স্থানীয়রা সহ ঐ এলাকায় বসবাসকারি ও পথচারিরা এই অসহ্যনীয় ভোগান্তি থেকে পরিত্রাণ চেয়েছেন সংশ্লিষ্টদের কাছে। উক্ত ওয়ার্ডের বেশ কয়েকজন সচেতন নাগরিক এবিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, রাস্তা ঘেষে ময়লা রাখার প্রবণতা রাজশাহী নগরীতে এইচিত্র এখন বেশ কয়েক জায়গাতেই লক্ষ্য করা যায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন