ঈদুল ফিতর উপলক্ষে কাউন্সিলর শাহু’র উপহার বিতরণ
স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শাহাদত আলি শাহু। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও ১৭নং ওয়ার্ডবাসীর মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন অত্র ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব শাহাদত আলী শাহু। গতকাল সোমবার বিকাল সারে ৪টার সময় নগরীর নওদাপাড়া আম চত্বরে অবস্থিত নিজ ওয়ার্ড কার্যালয়ের সামনে প্রায় ৭ হাজার মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।
এসময় আলহাজ্ব শাহাদত আলী শাহু সাংবাদিকদের বলেন এই ঈদে প্রায় ৭ হাজার পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করব বলে আশাবাদী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, শাহমখদুম থানার (ওসি) সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও ১৭ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মহানগর ছাত্রলীগ, মোঃ জহুরুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা। উল্লেখ, সামাজিক দূরুত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সকলকে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে তাদের প্রিয় নেতা ও কাউন্সিলরের হাত থেকে এসব শাড়ী ও লুঙ্গি গ্রহণ করেন। ইফতার বিতরণ করা হয়।
