রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

রাজশাহী জেলা আ’লীগ সভাপতি মেরাজ মোল্লার দাফন সম্পন্ন

Paris
Update : মঙ্গলবার, ১১ মে, ২০২১

স্টাফ রিপোর্টার ও পবা প্রতিনিধি : রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সোয়া ২টায় নওহাটা হাইস্কুল মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এরআগে তাকে গার্ড অব অর্না প্রদান করা হয়। এরপর কাজীপাড়া পারিবারিক করস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে অংশ নেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজের পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য দেন মেয়র।

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন তাঁর বক্তব্যে বলেন, মরহুম মেরাজ উদ্দিন মোল্লা সদালাপী ও মিষ্টি হাসি মানুষ ছিলেন। তাকে কখনো রাগতে দেখিনি। কারো সঙ্গে কখনো মনোমালিন্য হলে হেসে সেটি সহজেই ঠিক করে নিতেন। তাঁর এই অদ্ভুত একটা গুণ ছিল। তিনি তৃণমূল মানুষদের সাথে অত্যন্ত সহজেই মিশতে পারতেন। তাঁর চলে যাওয়ার শূণ্যতা আমাদের কষ্ট দিচ্ছে, আরো কষ্ট দেবে। তাঁর মৃত্যুতে অপূণীয় ক্ষতি হলো।

জানাযার পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, ডা. তবিবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এসএম আশরাফুল হক তোতা, নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহীদ।

প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, পবা থানা ওসি শেখ মো. গোলাম মোস্তফা, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার রাত পৌনে ১০টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা। তিনি স্বাধীনতা পরবর্তীকালে রাজশাহী জেলা পবা উপজেলার নওহাটা ইউনিয়ন পরিষদ একাধিকবার চেয়ারম্যান, দুইবার পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ২০০৮ সালে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।

ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা : রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লার মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সোয়া ২টায় নওহাটা হাইস্কুল মাঠে প্রথমে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এবং পরে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান দলটির রাজশাহী জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। এর আগে প্রবীণ এই নেতার মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

এরপর কাজীপাড়া পারিবারিক করস্থানে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, কেন্দ্রীয় সদস্য ও জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, যুবমৈত্রীর জেলার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, যুবনেতা জাহিদ, তারেক, দারেজ আলী, বিশু শেখ প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris