২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেরাজ মোল্লার মৃত্যুতে শাহীন আকতার রেনীর শোক প্রকাশ

প্রকাশিত: ১১ মে ২০২১, ১০:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পেশাল নিউজ
মেরাজ মোল্লার মৃত্যুতে শাহীন আকতার রেনীর শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী। রোববার রাতে এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী। উল্লেখ্য, রোববার (৯ মে) রাত পৌনে ১০টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন