৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবিত্র শবে কদরে মেয়রের বাণী

প্রকাশিত: ১০ মে ২০২১, ৮:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবিত্র শবে কদরে মেয়রের বাণী
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র শবে কদর উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাণীতে মেয়র বলেন, শবে ক্বদরের অর্থই মহিমান্বিত রজনী। এ রাতেই মহান আল্লাহ্তায়ালা মহানবী হযরত মুহম্মদ (সা.) এর মাধ্যমে মানব জাতির জন্য পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেন।

আল্লাহ্তায়ালার প্রিয় হাবিব মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর উম্মতগণের জন্য বিশেষ রহমত স্বরূপ শবে ক্বদরকে হাজার মাস অপেক্ষা উত্তম করেছেন। এ রাতে উম্মতগণকে আত্মশুদ্ধি লাভের বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে। শবে ক্বদরে সকলের প্রতি ইবাদত বন্দেগীর আহবান জানিয়ে দেশ, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন