৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেয়র লিটনের পক্ষে ইফতার বিতরণ অব্যাহত

প্রকাশিত: ১০ মে ২০২১, ৮:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মেয়র লিটনের পক্ষে ইফতার বিতরণ অব্যাহত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীতে গরীব, অসহায়, দুঃস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার মহানগরীর কোর্ট স্টেশন ও হযরত শাখ মখদুম এর মাজারের সামনে ১০০০ ব্যক্তির মাঝে উন্নতমানের ইফতার ও ৪০০ মাস্ক বিতরণ করা হয়।

পবিত্র রমজান মাসব্যাপী এভাবেই প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। রাসিক মেয়রের নির্দেশে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের নেতৃত্ব ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। ইফতার বিতরণকালে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন