রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

রাজশাহী জেলা আ’লীগ সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার ইন্তেকাল

Paris
Update : সোমবার, ১০ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল রোববার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদুৎ কুমার সরকার। তিনি জানান, ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০ টার দিকে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা ইন্তেকাল করেন।

এদিকে মেরাজ মোল্লার বড় ছেলে জালাল মোল্লা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টায় তিনি মারা গেছেন। তিনি ফুসফুসে পানি জমায় শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপে ভূগছিলেন। গত ২৮ এপ্রিল মেরাজ উদ্দিন মোল্লার কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে একটি কেবিনে এবং পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছিল। ৩ মে (সোমবার) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে রাজশাহী হতে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

২০১৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে দায়িত্ব পান দলের প্রবীণ নেতা মেরাজ উদ্দিন মোল্লা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন কাজী আবদুল ওয়াদুদ দারা। তারা দু’জনেই সাবেক সংসদ সদস্য। নবম সংসদে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ছিলেন মেরাজ। সম্মেলনের মাধ্যমে মেয়াদ শেষ হওয়া কমিটির আগের কমিটিতে সভাপতি ছিলেন মেরাজ উদ্দিন মোল্লা।

এদিকে মেরাজ উদ্দিন মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার রাতে এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে রাজশাহী জেলা আওয়ামী লীগে তাঁর অবদান শ্রদ্ধার সাথে করেন রাসিক মেয়র। এছাড়াও তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকসহ রাজশাহীর ছয়টি আসনের সংসদ সদস্যরা।


আরোও অন্যান্য খবর
Paris