ইনসাবের উদ্যোগে কন্যাদায় শ্রমিকদের অনুদান প্রদান
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (ইনসাব) উদ্যোগে কন্যাদায় অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে রাজশাহীর মুক্তিযোদ্ধা স্ট্যাডিয়ামের পাশে অবস্থিতি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে কল্যান ফান্ড থেকে চারজনের মাঝে এ অনুদান প্রদান করা হয়। সংগঠনের সভাপতি নবাব আলীর সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি সভাপতি রবিউল ইসলাম রবি।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ডেভেলপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি, রেডার সাংগঠনিক সম্পাগদক ও রেড ব্রিক প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উল বারি সওদাগর, শ্যামল ছাঁয়া প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুল হুদা রুমেল, ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা,
সহসভাপতি আজিজুল হক, নাসির উদ্দিন, কাউসার আলী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, কাওনাইন, শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজেম আলী, প্রচার সম্পাদক পল্টু মিয়া প্রমুখ। অতিথিবৃন্দ ইউনিয়নের চারজন শ্রমিককে কন্যাদান হিসাবে ১০হাজার করে টাকা অনুদান প্রদান করা হয়।
